Bangladesh ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি প্রিয়ভাজন দলিলউদ্দিন আহমেদ পৈত্রিক ভিটায় দাফন হলেন আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’ ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু
ইসলামে নাচগানের বৈধতা নিয়ে বিতর্ক

আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে: শহিদুল ইসলাম বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 61

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এএস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ইসলামে নাচ-গান হারাম’ সংক্রান্ত দেওয়া বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি এই বক্তব্যকে ঘিরে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং এতে কেউ ভুল বুঝে বা কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এক সভায় শহিদুল ইসলাম বাবুল নিজের অবস্থান তুলে ধরে ওই বক্তব্যের ব্যাখ্যা দেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমি মানিকদহ ইউনিয়নের এএস একাডেমির অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দেওয়া আমার একটি বক্তব্য নিয়ে কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। ওই অনুষ্ঠানে আমি খেলাধুলা, গান, নৃত্যকলা, বিতর্ক ও পড়াশোনার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম, যা কেউ কেউ ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “আমি বলেছিলাম— আমাদের জারি-সারি, ভাটিয়ালি, দাঁড়িয়াবান্দা, ফুটবল, ক্যালিওগ্রাফি ও গান আমাদের হাজার বছরের ঐতিহ্য। এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।”

নিজের ধর্মীয় মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি কেউ ধর্ম পালন করতে চায়, তবে তা অবশ্যই ইতিবাচক। আমাদের এলাকার মানুষ ধর্মপ্রাণ; আমি নিজেও একটি মুসলিম পরিবারের সদস্য। আমি আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধকে যথাযথ সম্মান করার চেষ্টা করি। সব সময় হয়তো নিখুঁতভাবে আমল করতে পারি না, তবে আলেমদের প্রতি শ্রদ্ধা রাখার শিক্ষা আমি পরিবার থেকেই পেয়েছি।”

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক দল যেন ধর্মের একক ইজারা নিয়ে নিয়েছে। তারা নিজেদের মতো করে জান্নাত ও জাহান্নামের ফতোয়া দেয়। তারা কখনো শরিয়া রাষ্ট্র চায়, আবার বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় বলে যে তারা শরিয়া রাষ্ট্র চায় না।”

তার মূল বক্তব্যের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা আমাদের মতো চলব। আমরা যেভাবে ওয়াজ শুনব, তেমনি কীর্তনও শুনব। সমাজে নানা মত ও পথের মানুষ রয়েছে। আমাদের ছেলেমেয়েরা হাসবে, খেলবে, গান গাইবে এবং পড়াশোনা করবে— আমি মূলত এই বার্তাই দিতে চেয়েছিলাম।”

পরিশেষে তিনি বলেন, “আমরা সরাসরি ইসলামী রাজনীতি করি না; তাই আমাদের কথায় হয়তো অনিচ্ছাকৃত ভুল বা বিচ্যুতি হতে পারে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, তবে ধর্মের প্রতি কখনোই অশ্রদ্ধা বা অবজ্ঞা প্রদর্শন করি না। তা সত্ত্বেও আমার কথায় যদি কেউ ভুল বুঝে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

ইসলামে নাচগানের বৈধতা নিয়ে বিতর্ক

আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে: শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬