ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে নায়াব ইউসুফ এমপি
- আপডেট সময় : ০৯:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 49
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় ও জাতীয় পতাকা সহকারে বর্ণিল সাজে নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান গৃহিত কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি সহ উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, অ্যাডভোকেট আলমগীর হোসেন ভূঁইয়া,কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, বিএনপি নেতা রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন। ফলে পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।


















