Bangladesh ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি প্রিয়ভাজন দলিলউদ্দিন আহমেদ পৈত্রিক ভিটায় দাফন হলেন আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’ ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু

মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 43

প্রবীণ শিক্ষাবিদ ও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মরহুম অধ্যাপক দলিলউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদে মিলাদ মাহফিল শুরু হয়।  এরপর মাগরিব নামাজের পরে মসজিদ সংলগ্ন বাসভবনে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকতের ওজিফা-কালাম আদায়ান্তে মিলাদ মাহফিল তোবারক বিতরণ করা হয়। 

মিলাদ মাহফিলে দরুদ পাঠ শেষে সংক্ষিপ্ত বয়ান ও স‌ওয়াব রেসানি করেন বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আবুল ফজল নোমানী সাহেব। 

এসময় হযরত মাওলানা শাহসূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের তৎকালীন ব্যক্তিগত খাদেম আজমীর সাহেব সহ ধর্মপ্রাণ মুসুল্লি নর-নারী, জাকের ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষী স্বজনেরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

এর আগে মাওলানা র‌ইছ‌উদ্দিন মনির সহ উপস্থিত আলেম‌ ওলামাগণের পরিচালনায় জিকির আসগার করা হয়। 

মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বয়ানে আলেমগণ মরহুম অধ্যাপক দলিল‌উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন।

তারা বলেন, বিশ্ব জাকের মঞ্জিলের প্রবীণ খাদেম মরহুম অধ্যাপক দলিল‌উদ্দিন আহমেদ ব্যক্তিজীবনে সদালাপী ও সজ্জন ধর্মপ্রাণ সচেতন মুসলিম ছিলেন। তিনি একজন লেখক এবং গবেষক ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন। সদরপুর কলেজ প্রতিষ্ঠাসহ একাধিক স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ফরিদপুরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তাঁর রচিত ‘কালের খেয়া’ নামক গ্রন্থে আত্মজীবনের নানা তথ্যের পাশাপাশি সমকালীন ইতিহাস ও সমাজচিত্র ফুটে উঠেছে।

প্রসঙ্গত, গত  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধ্যাপক দলিল‌উদ্দিন আহমেদ ইন্তেকাল করেন। তিনি দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহিনের পিতা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদরপুরের আমিরাবাদ গ্রামে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬