মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির অগ্রযাত্রা অব্যাহত থাকবে -হেলেন জেরিন খান
- আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 51
ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, এদেশের মাটি থেকে যখন গণতন্ত্রকে কবর রচনার জন্য নানাভাবে অপচেষ্টা চালানো শুরু হয়েছিলো, সেই সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর বলিষ্ট নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে। আগামীদিনেও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান একথা বলেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মধুখালী টাওয়ার বিল্ডিংয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও মিহির কুমার বাবলু, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান ও মো. হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়।


















