Bangladesh ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি প্রিয়ভাজন দলিলউদ্দিন আহমেদ পৈত্রিক ভিটায় দাফন হলেন আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’ ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু

তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে তাজিকিস্তান সফর করছে।

বৃহস্পতিবার বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল (২৪ সেপ্টেম্বর) তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ডা. মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপ সচিব ড. মো. ওবায়দুজ্জামান। 

এসময় তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন। 

তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের জনগণের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের বিষয়টি তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের সম্ভাবনার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়।

তাজিকিস্তান সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তাজিকিস্তানের স্পিকার।

এ সময় তিনি বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) কে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক আরও বহুমুখী ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

আপডেট সময় : ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬