ফরিদপুরের চার আসনে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী
- আপডেট সময় : ০৩:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
ফরিদপুরের চারটি সংসদীয় আসনে ২ লাখ ৬০ হাজার ১০৭ ভোট বেশি পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, জেলায় মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬ লাখ ৩২ হাজার ৪৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৭১ হাজার ৯৪১টি। বৈধ ভোটের ভিত্তিতে ‘হ্যাঁ’ ভোটের হার ৬২.৯৫ শতাংশ এবং ‘না’ ভোটের হার ৩৭.০৫ শতাংশ। তবে এই নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিল হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই ফলাফল জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে এ গণভোট অনুষ্ঠিত হয়।
আসনভিত্তিক ফলাফল:
-
ফরিদপুর–১: এই আসনে মোট কাস্টিং ভোট ৩ লাখ ২৫ হাজার ২২৪টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৮৪ হাজার ৮৬২ এবং ‘না’ ভোট ১ লাখ ১৩ হাজার ৩০৬টি। ৭১ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ভোট প্রদানের হার ৬৩.৭ শতাংশ।
-
ফরিদপুর–২: ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪টি এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। ৫৮ হাজার ২৬ ভোট বেশি পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোটের হার ৬৫.১১ শতাংশ।
-
ফরিদপুর–৩: এই আসনে ১ লাখ ৭৯ হাজার ৫০ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে, যেখানে ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৩৭টি। ৯৮ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে (ভোটের হার প্রায় ৬৯ শতাংশ)।
-
ফরিদপুর–৪: ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ১০২টি এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০টি। ৩২ হাজার ১২ ভোটের ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে (ভোটের হার ৫৬.৩০ শতাংশ)।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটারের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৯৩২ জন ভোট দিয়েছেন। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোট ছিল ১০ লাখ ৩ হাজার ৯৮৯টি এবং বাতিল হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৪৩টি ভোট (বাতিলের হার ৯.৪৬ শতাংশ)।
বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে (৯৮,৫১৩ ভোট) ‘হ্যাঁ’ জয়ী হয়েছে ফরিদপুর–৩ আসনে। অন্যদিকে সবচেয়ে কম ব্যবধানে (৩২,০১২ ভোট) জয়ী হয়েছে ফরিদপুর–৪ আসনে। ফরিদপুর–১ আসনে বাতিল ভোটের সংখ্যা অন্য সব আসনের তুলনায় বেশি।
















