০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা
বিশ্ব জাকের মঞ্জিল এলাকা ছাড়িয়ে আশেপাশেও মুখরিত এখন এক পবিত্র আবহে

বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের মঞ্জিলে খোদাপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 129

প্রতিবছরের মতো এবারেও মহা ধুমধামের সাথে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র বিশ্ব উরস শরীফ। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে অনুষ্ঠান ভেন্যু। সুদৃশ্য তোরণ, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, প্ল্যাকার্ড, নতুন রঙের প্রলেপ ও সফেদ এলইডি বাতির আলোকসজ্জায় মোহনীয় রূপে উরসের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা প্রান্তর। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানজট এড়াতে মূল ভেন্যুর বাইরে বিশাল পার্কিং ব্যবস্থাও রাখা হয়েছে। এক পরম আধ্যাত্মিক সাধনায় মহান সৃষ্টিকর্তার ইবাদত ও শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র উরস শরীফ।

বিশ্ব উরস শরীফে উপলক্ষে আটরশীর বিশ্ব জাকের মঞ্জিলে আশেকান-জাকেরানদের মহামিলন মেলা।
প্রতিবছরের মতো এবারেও মহা ধুমধামের সাথে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র বিশ্ব উরস শরীফ।
এ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল এলাকা ছাড়িয়ে আশেপাশেও মুখরিত এখন এক পবিত্র আবহে।
প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে অনুষ্ঠান ভেন্যু। সুদৃশ্য তোরণ, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, প্ল্যাকার্ড, নতুন রঙের প্রলেপ ও সফেদ এলইডি বাতির আলোকসজ্জায় মোহনীয় রূপে উরসের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা প্রান্তর।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানজট এড়াতে মূল ভেন্যুর বাইরে বিশাল পার্কিং ব্যবস্থাও রাখা হয়েছে।
এক পরম আধ্যাত্মিক সাধনায় মহান সৃষ্টিকর্তার ইবাদত ও শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র উরস শরীফ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে সমবেত হন। লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত হৃদয়ে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব শান্তি এবং সকল প্রকার বালা-মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দয়া কামনা করা হয়।
শনিবার থেকে শুরু হওয়া পবিত্র উরস চলবে মঙ্গলবার পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে খোদা প্রেমীদের মিলনমেলা।

শেয়ার করুন

বিশ্ব জাকের মঞ্জিল এলাকা ছাড়িয়ে আশেপাশেও মুখরিত এখন এক পবিত্র আবহে

বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের মঞ্জিলে খোদাপ্রেমীদের মিলনমেলা

আপডেট সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬