০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 9

ফরিদপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে একদল তরুণের আপত্তিকর ও অশালীন কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে উঠেছে বলে জেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে জোরালো আপত্তি ওঠার পরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি শহরের সারদা সুন্দরী সুন্দরী কলেজের সামনে ‘রনির চাওয়ালা’ নামে একজন কনটেন্ট ক্রিয়েটর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা দাড়িয়ে থাকার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপর ‘হ্যালো সাব্বির ফিফটি সেভেন’ নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সারদা সুন্দরী কলেজের সামনে দাড়িয়ে সেই দৃশ্য ভিডিও করে। সেই ভিডিও এডিট করে পরে সে ব্যাকগ্রাউন্ডে রুচিহীন গান ও রাজনৈতিক দলের নির্বাচনী সংগীত জুড়ে দিয়ে ফেসবুকে ছেড়ে দেয়। এতে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে কলেজ গেটের সামনে দাড়িয়ে ক্যামেরার ফোকাস জুমইন করে মেয়েদের খুব কাছের বিভিন্ন চলাচলের মুভমেন্ট দেখানো ছাড়াও নানা কায়দায় ইভটিজিং করতে দেখা যায়।

এই ডিজিটাল ইভটিজিংয়ের বিষয়টি সোসাল মিডিয়ায় নেতিবাচকভাবে ভাইরাল হয়। এনিয়ে নেটিজেনদের তীব্র আপত্তি ও সমালোচনার মুখে ওইদিনই ওই ভিডিও সহ ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করে দেয় সাব্বির। পরেরদিন তার আরেকটি প্রোফাইল থেকে ছাড়া ভিডিওতে তাকে এ ঘটনার জন্য সকলের কাছে ক্ষমা চাইতে দেখা যায়।

এদিকে, বিষয়টি নিয়ে সোসাল মিডিয়ায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টির মুখে গত রোববার জেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তুলে ধরা হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেরুন নেসা স্বপ্না বলেন, সভায় ডিজিটাল প্লাটফর্মের বিষয়টি আলোচনায় আসার পর এই কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকান্ড তুলে ধরা হয়। এ ধরনের ডিজিটাল ইভিটিজিংয়ের কারণে সমাজে বিরুপ প্রভাব পড়ছে। যা আমাদের সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে উঠেছে। সভায় এনিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এসময় জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী‌ ইসা ‌, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব ছাড়াও র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চলমান জ্বালানি সংকট নিরসনে করণীয়, অবৈধ বালু উত্তোলনরোধে অভিযান পরিচালনা, বাল্যবিবাহরোধে সচেতনতা বৃদ্ধি, বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড়

আপডেট সময় : ০১:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬