০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ঘোষণা দিয়ে পদ ছাড়লেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 55

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুরের সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মোঃ ফারুকুজ্জামান মিয়া।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই পদত্যাগের কথা জানান।
ফারুকুজ্জামান মিয়া বর্তমানে সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একইসাথে সালথা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ফারুকুজ্জামান বলেন, শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে এখন তিনি দ্বায়িত্ব পালন করতে পারছেন না। এজন্য স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় দলীয় ফোরামে তার এই পদত্যাগপত্র প্রেরণ করতে পারেননি জানিয়ে ফারুকুজ্জামান বলেন, আগামীতে কোন রাজনৈতিক দল বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আর কোনদিন অংশ নিবেন না।

প্রসঙ্গত, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়ার বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে একটি বিস্ফোরক মামলায় ২ মাস ১২ দিন কারাগারে বন্দি ছিলেন। এখন তিনি জামিনে রয়েছেন।

শেয়ার করুন

ঘোষণা দিয়ে পদ ছাড়লেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬