Bangladesh ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান Logo ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড় Logo ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪ Logo লোভের গ্রাসে ধ্বংস হলো ফরিদপুর ‘টাউন থিয়েটার’ Logo ৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা Logo বৃষ্টিভেজা দুপুরে ফমেক হাসপাতালে তিক্ত সাংবাদিকতা Logo মোংলা ও তিস্তায় চীনের ‘মাস্টারস্ট্রোক’: কী ভাবছে দিল্লি? Logo মেক্সিকোর রোমাঞ্চকর প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড Logo ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে Logo বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বিপিএম

প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 166

ফরিদপুরের পুলিশ সুপারসহ (এসপি) ৯ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ডিআইজি ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। আর ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে।

এদিকে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে বদলি করে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বিপিএম

আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬