Bangladesh ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
‘‘সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’’

ফরিদপুরে নাগরিক সংবর্ধনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 40

সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “এখন সময় এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। আমাদের কোনো ভুলের কারণে ১৭ বছরের আন্দোলনের ফসল যেন বৃথা যেতে না দেওয়া হয়।”

শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমাদের নেতা-কর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছেন, তা আমি নিজের চোখে দেখেছি। আমার সামনে নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে, তাদের গাড়িতে তুলে জেলে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। একটি ভুলের কারণে যেন সেই ত্যাগের ফসল নষ্ট না হয়।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেকোনো মূল্যে আমাদের দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে এবং মাদকবিরোধী সমাজ গড়ে তুলতে হবে। প্রতিটি বাড়ি, ঘর, পরিবার, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এই সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। আর সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

এলাকার মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে সবসময় পাশে রয়েছি। আগামীতে ক্ষমতায় থাকি বা না থাকি, যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।”

ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস আলী ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। মো. শওকত হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, জামায়াত নেতা অধ্যাপক আব্দুত তাওয়াব, নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এবং করিম গ্রুপের জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

এর আগে বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর শিশু একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সেখানে তিনি বলেন, “আমাদের জাতীয় কবি নজরুলের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার জোরালো ভূমিকা ও দ্রোহের চেতনা তার লেখায় প্রস্ফুটিত হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দীন ছিলেন আমাদের আলোকবর্তিকা। আমাদের লক্ষ্য হওয়া উচিত নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চাকে আরও বিস্তৃত করা।”

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

‘‘সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’’

ফরিদপুরে নাগরিক সংবর্ধনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬