Bangladesh ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"

ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 11

 “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ সচেতনতামূলক ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন সিএন্ডবি ঘাট-বেড়ীবাঁধ মোড় উপশাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক চত্ত্বরে ফিরে আসে। এ সময় কাগজের নোটের ব্যবহার কমিয়ে ‘বাংলা কিউআর  কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের গুরুত্ব তুলে ধরে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো শাহ আলম। উপশাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়কর আবু বক্কর সিদ্দিক (মিতুল), সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোস্তাকুজ্জামান প্রমুখ। 

সভায় একটি আধুনিক ও নিরাপদ নগদবিহীন সমাজ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিং ও নগদবিহীন লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে বাংলা কিউআর সেবা চালুর মাধ্যমে ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এক প্ল্যাটফর্মে সহজে অর্থ লেনদেনের সুযোগ সৃষ্টি হওয়ায় ক্যাশলেস বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। এ সময় পূবালী ব্যাংক পিএলসি, সিএন্ড বি ঘাট বেড়িবাধ মোড় উপশাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"

ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬