Bangladesh ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান Logo ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড় Logo ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪ Logo লোভের গ্রাসে ধ্বংস হলো ফরিদপুর ‘টাউন থিয়েটার’ Logo ৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা Logo বৃষ্টিভেজা দুপুরে ফমেক হাসপাতালে তিক্ত সাংবাদিকতা Logo মোংলা ও তিস্তায় চীনের ‘মাস্টারস্ট্রোক’: কী ভাবছে দিল্লি? Logo মেক্সিকোর রোমাঞ্চকর প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড Logo ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে Logo বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 151

খেলার ছলে মুখে দেওয়া চাবির ছড়া (রিংসহ চাবি) গিলে ফেলেছিল তিন বছরের শিশু আরিয়ান।  চিকিৎসকদের চেষ্টায় এন্ডোস্কোপির মাধ্যমে তার পেট থেকে চাবির ছড়াটি বের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, আরিয়ান চাবির ছড়াটি মুখের কাছে নিয়ে খেলার সময় অসাবধানতাবশত সেটি গিলে ফেলে। বিষয়টি টের পেরে তাকে দ্রুত শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় তার পরিবার। সেখানে ডা. এম এম শাহিন-উল-ইসলাম এন্ডোস্কোপি করে শিশুটির পাকস্থলী থেকে রিংসহ ওই চাবির ছড়াটি বের করে আনতে সক্ষম হন।

অস্ত্রোপচার শেষে ডা. এম এম শাহিন-উল-ইসলাম জানান, “সঠিক সময়ে এবং দ্রুততম ব্যবধানের মধ্যে শিশুটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার কারণেই বড় কোনো জটিলতা তৈরি হওয়ার আগেই চাবির রিংটি বের করা সম্ভব হয়েছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “এই ধরনের বস্তু পাকস্থলীতে বেশি সময় থাকলে পরিস্থিতি অত্যন্ত জটিল ও প্রাণঘাতী হতে পারত। চাবির ধারালো অংশ দিয়ে পাকস্থলী ফুটো হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, অথবা এটি খাদ্যনালীতে আটকে গিয়ে শ্বাসকষ্টসহ অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটাতে পারত।”

তিনি এজন্য সকল মা-বাবাকে পরামর্শ দেন শিশুদের নাগালের বাইরে বাসাবাড়ির এসব চাবি, কয়েন, ব্যাটারি, পিনসহ ছোটখাটো বস্তু না রাখার। পাশাপাশি তাদের প্রতি সবসময় সতর্ক নজর রাখতে হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা

আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬