ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

রাজেন্দ্র কলেজ মাঠ ও বোয়ালমারীতে দুটি জনসভায় ভাষন দিবেন।

ফরিদপুর সফরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 30

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল শুক্রবার ফরিদপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী এবং ফরিদপুর-৩ আসনের জেলা সদরে দু’টি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন তিনি। কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের চকবাজারস্থ জেলা জামায়াতের কার্যালয়ে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মোঃ বদরউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এরআগে তিনি বোয়ালমারী উপজেলা জামায়াতের উদ্যোগে বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিবেন।

এসব জনসভা সফল করতে দলীয় পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বলে তারা আশা করছেন। তাদের এই জনসভায় দলে দলে যোগ দেওয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মো: বদরউদ্দিন বলেন, ফরিদপুরের জনসমাবেশে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচন কেন্দ্র করে দিকনির্দেশনামুলক গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। ফরিদপুরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাঁর বক্তব্যে। এর মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন এবং এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ছাড়াও গণমানুষের অর্থনৈতিক উন্নতিকল্পে জামায়াতের ইশতেহারের কথা তুলে ধরবেন। শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তবতার নিরিখে সম্ভাব্য বিষয়গুলো ফুটে উঠবে তাঁর বক্তব্যে।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় শুরার সদস্য ও ফরিদপুর ৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ আহমেদ, সেক্রেটারি আব্দুল ওহাব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান বলেন, শুক্রবার বিকেল চারটায় বোয়ালমারী স্টেডিয়ামে উপজেলা জামায়াতের উদ্যোগে ফরিদপুর-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, বোয়ালমারীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি স্মরণীয় জনসভা হতে যাচ্ছে। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ জনসভায় অংশ নেবেন, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই জনসভা ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।

রাজেন্দ্র কলেজ মাঠ ও বোয়ালমারীতে দুটি জনসভায় ভাষন দিবেন।

ফরিদপুর সফরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬