দুপুর পৌনে ২টায় তাঁর ফরিদপুর পৌঁছানোর কথা।
ফরিদপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা: ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 29
সকালে জনসভাস্থল পরিদর্শন করতে মাঠে আসেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। -অগ্নিপ্রহর
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আজ। এতে প্রধান অতিথির ভাষন দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ২টার দিকে বরিশাল থেকে হেলিকপ্টারযোগে ফরিদপুর পৌছানোর কথা তাঁর।
দলীয় চেয়ারম্যানের এই নির্বাচনী সফরকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। জনসভাস্থলে মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ নির্মাণ। মঞ্চের সামনে বড়ো জায়গা জুড়ে বাঁশ গেড়ে সামনে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। বড়ো বড়ো ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে সাজানো হয়েছে পরিবেশ। জনসভার আশেপাশে মাইক লাগিয়ে বক্তৃতা শোনার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার সকালে জনসভাস্থল পরিদর্শন করতে মাঠে আসেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।
জানা গেছে, এবারই প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন তারেক রহমান রাজনৈতিক কোন কর্মসূচিতে। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল যাবেন। এরপর বরিশাল থেকে দুপুর ১টার দিকে ফরিদপুরের yউদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা। জনসভা শেষে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।















