ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ গড়ুন: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 41

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘‘বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুন্ডামির কোনো স্থান নেই। গুন্ডা, সন্ত্রাসী বা মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে জনগণের ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে কেউ যদি জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা করে, তবে প্রতিটি কেন্দ্রে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার এনএম একাডেমি মাঠ এবং ভাঙ্গা ঈদগাহ মাঠে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাগুলো আয়োজন করে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস।

এসময় তিনি ফরিদপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী মাওলানা আকরাম আলী এবং ফরিদপুর-৪ আসনের প্রার্থী মিজানুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য রিকশা প্রতীকে ভোট চান। মামুনুল হক বলেন, “লুটপাটকারীরা সব দেশ ও জনগণের সম্পদ চেটেপুটে খেয়ে এখন ভিনদেশি দাদাবাবুদের আশ্রয়ে আছে। যারা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান এবং নিজেদের অধিকার রক্ষা করতে চান, তাদের এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

এসময় তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক রিকশাকে নিরাপদ গন্তব্যের মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশের মানুষ অনেক দুর্ঘটনা দেখেছে, তারা আর কোনো বিপদের ঝুঁকি নিতে চায় না। শান্তিতে গন্তব্যে পৌঁছাতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

জনসভা উপলক্ষে ভাঙ্গা ও আশেপাশের এলাকা থেকে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজারো নেতাকর্মী ও সমর্থক। বক্তৃতায় মামুনুল হক উপস্থিত জনতাকে ‘গণভোটে’ ইতিবাচক সাড়া দেওয়ার এবং রিক্শা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

ভাঙ্গার আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা হানজালা, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ প্রমুখ।

নগরকান্দার জনসভায় ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী মাওলানা আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরদ্দীন, নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদসহ প্রমুখ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটবদ্ধ লড়াইয়ের মাধ্যমে একটি ইনসাফ কায়েমের শপথ গ্রহণ করেন।

Tags

ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ গড়ুন: মামুনুল হক

আপডেট সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬