০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো
‘‘প্রশ্নোত্তর, তথ্যবহুল আলোচনা এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে পুরো উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়’’

‘‘আগামীর বাংলাদেশ হবে মেধাবী আর দক্ষ তরুণদের” বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 114

ফরিদপুরের ভাঙ্গায় ‘হোপ অ্যান্ড হেলথ: জেন-জি কার্নিভাল’ শীর্ষক এক উৎসব অনুষ্ঠিত হয়। -অগ্নিপ্রহর

ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এ দেশের তারুণ্যকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। তারুণ্যের এই মেধা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এবারের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।”

শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় ‘হোপ অ্যান্ড হেলথ: জেন-জি কার্নিভাল’ শীর্ষক এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা গোলচত্বরের নিকটবর্তী একটি পার্কে আয়োজিত এই উৎসবে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) তিন উপজেলাসহ জেলা শহর থেকে আসা বিপুলসংখ্যক তরুণ-তরুণী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম, প্রখ্যাত কলামিস্ট ডা. জাহেদুর রহমান, ডাকসু নির্বাচনের সাবেক ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল মায়েদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল ও সমন্বয়ক শাহ আরাফাত।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। যেখানে আগামীর বাংলাদেশ গঠন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং জবাবদিহিমূলক সরকার গঠন নিয়ে তরুণরা অতিথিদের সরাসরি প্রশ্ন করেন। তরুণদের প্রশ্ন ছিল— “কেন জেন-জি প্রজন্ম ধানের শীষে ভোট দিবে? অন্য প্রার্থীদের থেকে শহিদুল ইসলাম বাবুল কোথায় আলাদা?” দশম শ্রেণির এক শিক্ষার্থী সরকারি অফিসের দুর্নীতি রোধ এবং বাজেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া মাদক ও ক্যাসিনো কালচার বন্ধে প্রার্থীর পরিকল্পনা জানতে চান অনেকে।

প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল জেন-জি প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বাংলাদেশের জেন-জি প্রজন্ম একটি অসাধারণ গণঅভ্যুত্থানের নায়ক। তারা রাজপথে নেমে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছে। তারা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে কোনো বৈষম্য থাকবে না, মেধার সঠিক মূল্যায়ন হবে। তরুণদের এই স্বপ্নের বাংলাদেশ গড়তেই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর রাজপথে জেল-জুলুম সহ্য করেছি আপনাদের এই স্বপ্নের জন্যই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্যই হলো তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।”

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অতিথিদের তথ্যবহুল আলোচনা এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে পুরো উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

‘‘প্রশ্নোত্তর, তথ্যবহুল আলোচনা এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে পুরো উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়’’

‘‘আগামীর বাংলাদেশ হবে মেধাবী আর দক্ষ তরুণদের” বাবুল

আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬