Bangladesh ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
পৈত্রিক ভিটায় দাফন হলেন প্রিয়ভাজন দলিলউদ্দিন আহমেদ আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’ ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন নবীনদের দক্ষ ও মানবিক নাগরিকে পরিণত হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ভাঙ্গায় আহত এনজিওকর্মীর মৃত্যু; দুর্ঘটনা, না অন্য কিছু?

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 72

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের মাসিক সভা গত বৃহস্পতিবার ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের রেস্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়। ছবি- দৈনিক অগ্নিপ্রহর

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক ঐক্য ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক সকালের সময়-এর ব্যুরো চিফ এবং ফরিদপুর মহানগর বার্তা-র সম্পাদক ও প্রকাশক নাজমুল হুদা বাশারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি অমিত সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহীন শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শেখ মো. আফজাল হোসেন।

সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা প্রয়োজন। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক হয়রানি, সংকট বা বিপদে পড়লে সংগঠনের পক্ষ থেকে সামষ্টিক প্রতিরোধ ও সহায়তা নিশ্চিত করার জরুরি। তারা সাংবাদিকদের কল্যাণে কার্যকর তহবিল গঠন এবং কোনো সদস্যের অকালমৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে মৃত্যুকালীন আর্থিক সহায়তা/ভাতা চালুর উদ্যোগ গ্রহণের বিষয়টিও তুলে ধরেন।

এছাড়া সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মাসিক সভার পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একটি সাপ্তাহিক সভা আয়োজন করা দরকার বলেও তারা মন্তব্য করেন।

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, “কোনো সাংবাদিক সমস্যায় পড়লে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়ানোটাই একটি সংগঠনের মূল শক্তি। সদস্যদের কল্যাণে একটি শক্তিশালী কল্যাণ ট্রাস্ট গঠন এখন সময়ের দাবি।”

সমাপনী বক্তব্যে ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার বলেন, “অতীতের মতভেদ ভুলে আমাদের সবাইকে পেশাগত মর্যাদায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যের বিপদে-আপদে আমরা পাশে থাকব।” একই সঙ্গে তিনি প্রেস ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আগামী নির্বাচনসংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা একটি শক্তিশালী ও কার্যক্ষম সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়ে ক্লাবের সার্বিক অগ্রগতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সংগঠনের অন্যান্য সদস্য সাংবাদিকেরা এসময় উপস্থিত ছিলেন।

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভায় সাংবাদিকদের ঐক্য গড়ে তোলার আহ্বান

আপডেট সময় : ০৮:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬