একটি আদর্শবান জাতি
- আপডেট সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 15
একটি জাতির নীতি ও আদর্শ হলো সেই মৌলিক ভিত্তি যা একটি রাষ্ট্রের চিন্তাধারা সংস্কৃতি এবং সার্বিক আচরণ কে পরিচালিত করে । মূলত জাতির আদর্শ হলো নৈতিক , মূল্যবোধ এবং জাতীয় লক্ষ্যের সমষ্টি যা নাগরিকদের সুশৃঙ্খলা ও ঐক্য বদ্ধ থাকতে সাহায্য করে। নীতি আদর্শ একটি রাষ্ট্রের চিন্তাধারা সংস্কৃতি এবং সার্বিক আচরণ কে পরিচালিত করে। একটি দেশকে সুসংগঠিত রাখে এবং সঠিক পথে পরিচালিত করে। নীতি আদর্শ মূলত একটি জাতির পরিচয় বহন করে। নীতি আদর্শ একটি জাতির পরিচয় বহন করে। নীতি আদর্শ মূলত একটি জাতি ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি। নৈতিকতা ও মূল্যবোধ, সততা ও সহিষ্ণুতা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। একটি আদর্শ জাতির মূল ভিত্তি নৈতিকতা ও মূল্যবোধ। সততা ও নৈতিকতা আদর্শ জাতির বৈশিষ্ট্য।
জাতির সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ সাধারণত রাষ্ট্রীয় সংবিধানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি আদর্শ জাতির ইতিহাস ও ঐতিহ্য , অতীত সংগ্রাম সাহিত্য সংস্কৃতি এবং বীরত্বগাথা ইতিহাস যা পরবর্তী প্রজন্মকে নীতি আদর্শে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। একটি নীতি আদর্শ সম্পন্ন জাতিকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আদর্শ জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষা মানুষের মাঝে মানবিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটায়। নিজ দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব একটি আদর্শ জাতির উপর নির্ভর করে। একটি আদর্শ জাতি তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকে।
একটি আদর্শ জাতির বৈশিষ্ট্য হলো ,সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি , একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা। আদর্শ জাতির শিক্ষা গ্রহণ ও জ্ঞান অর্জন অপরিহার্য। গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, দুর্নীতিমুক্ত , কুসংস্কার মুক্ত রাষ্ট্র গঠনে জ্ঞান অর্জন করা একটি আদর্শ জাতির পরিচয়। একটি জাতির উন্নতির প্রধান চাবিকাঠি হল বিজ্ঞানমনস্ক নৈতিক মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়া। শিক্ষা একটি আদর্শ জাতীকে রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখে। দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা একটি আদর্শ জাতির বৈশিষ্ট্য। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা এবং আইনের সুখে সবাই সমান এই আদর্শ বাস্তবায়ন করা একটি জাতির মূল আদর্শ। উপসংহারে বলতে চাই একটি জাতি নীতি আদর্শ সম্পন্ন না হলে সে জাতি কোনদিন উন্নতি করতে পারে না।















