ফরিদপুরের ভাঙ্গায় উদ্বোধন হচ্ছে খালখনন কর্মসূচি
- আপডেট সময় : ১২:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 96
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হচ্ছে নদী-নালা, খাল ,জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। রোববার জেলা তথ্য অফিসের উদ্যোগে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক এ সংক্রান্ত প্রচার কার্যক্রম চালায়।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় ফরিদপুর- ৪ আসনে প্রাথমিকভাবে ৪টি খাল নতুন করে খননের জন্য অনুমোদিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার এসব খাল খননের কার্যক্রম উদ্বোধন করা হবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, রোববার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হবে।
স্থানীয় লক্ষীপুর বাজারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং ফরিদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্যা উপস্থিত থাকবেন।

















