বাংলাদেশের নতুন সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 24
এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ পাঠ করেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
শপথবাক্য পাঠ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করমর্দনের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথপত্রে স্বাক্ষর করে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ প্রক্রিয়া।
পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন
রাষ্ট্রপতি একে একে ২৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তারা হলেন:
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডা. এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আওয়াল মিন্টু।
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো: আমিনুর রশিদ, আফরোজা খানম রিতা।
- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো: আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ
মন্ত্রীদের পর মোট ২৩ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। তারা হলেন:
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো: শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো: আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো: আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা।
















