০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা
দুপুর পৌনে ২টায় তাঁর ফরিদপুর পৌঁছানোর কথা।

ফরিদপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা: ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 69

দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে আজ ফরিদপুর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভাকে সফল করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আজ। এতে প্রধান অতিথির ভাষন দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ২টার দিকে বরিশাল থেকে হেলিকপ্টারযোগে ফরিদপুর পৌছানোর কথা তাঁর।

দলীয় চেয়ারম্যানের এই নির্বাচনী সফরকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। জনসভাস্থলে মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ নির্মাণ। মঞ্চের সামনে বড়ো জায়গা জুড়ে বাঁশ গেড়ে সামনে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। বড়ো বড়ো ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে সাজানো হয়েছে পরিবেশ। জনসভার আশেপাশে মাইক লাগিয়ে বক্তৃতা শোনার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে জনসভাস্থল পরিদর্শন করতে মাঠে আসেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

​জানা গেছে, এবারই প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন তারেক রহমান রাজনৈতিক কোন কর্মসূচিতে। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল যাবেন। এরপর বরিশাল থেকে দুপুর ১টার দিকে ফরিদপুরের yউদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা। জনসভা শেষে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।

ট্যাগ

শেয়ার করুন

দুপুর পৌনে ২টায় তাঁর ফরিদপুর পৌঁছানোর কথা।

ফরিদপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা: ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬