ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 91

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৭ টা থেকে শুরু হয় এই সংঘর্ষ। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ পৌছে ১০টার দিকে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খাঁন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এদের মধ্যে তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন মফিজ তালুকদার এবং খাঁন গ্রুপের নেতৃত্ব দেন কবির খাঁ। তালুকদার গ্রুপের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের খাঁন গ্রুপের মৃত ছরোয়ার খাঁর ছেলে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত রোববার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
এরপর আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়৷
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেয়ে সকাল ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এবিষয়ে তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউর রহমান জানান, সকালে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশে খবর দিই। পরবর্তীতে কয়েকজন ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ থামাতে পারি। বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর-লুটপাট

আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬