Bangladesh ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::

ভাঙ্গায় ফের সংঘর্ষে গুলিবিদ্ধ ১: দেড়ঘন্টা যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 31

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ধাওয়া পাল্টাধাওয়ার মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড়ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসাসদিয়া এলাকার সাথে  কাপুড়িয়া সদরদী এলাকার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ছাড়াও  বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ার ফলে দূরপাল্লার যাত্রীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব হাসামদিয়ার একদল কিশোরের সাথে পূর্বসদরদী মহল্লার কিশোরদের উত্তেজনার জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুই পক্ষের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে কুমার নদের দুই পাড়ে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে চারটি গুলির শব্দ শোনা যায় বলে সেখানে অবস্থানরতরা জানান।

কাপুড়িয়া সদরদী এলাকার লোকেরা জানান, তাদের এলাকার মিলন শেখের ছেলে সুমন শেখ এসময় গুলিবিদ্ধ হয়েছেন।  সুমন শেখ গুলিবিদ্ধ হওয়ার পর সদরদীর লোকেরা পিছু হটে। অপরদিকে, পূর্ব হাসামদিয়ার পক্ষ কুমার নদের সেতু পার হয়ে দক্ষিণ পাশে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে চলে আসে। পরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এসময় পুলিশ সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, সংঘর্ষে আহত সুমন শেখ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার চোয়ালে গুলির ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষের কারণে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন

ভাঙ্গায় ফের সংঘর্ষে গুলিবিদ্ধ ১: দেড়ঘন্টা যানচলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬