০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি
ফরিদপুরে বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

‘‘আমার দেখা সবচেয়ে ভদ্র এবং পপুলার এমপি ছিলেন কামাল ইবনে ইউসুফ’’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 59

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন বলেছেন, ৩শ’ এমপির মধ্যে আমার দেখা সবচাইতে ভদ্র, নম্র এবং পপুলার এমপি ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার অবর্তমানে এখন তাঁর মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আপনাদের এমপি। আমি তাকে সর্বাত্মক সহায়তা করবো যাতে তিনি আপনাদের এলাকার জন্য সবরকমের সরকারি বরাদ্দ ও সুযোগ সুবিধা লাভ করতে পারেন।

মঙ্গলবার (৯ জুন)  বিকেলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাঠে ফরিদপুরে বাংলাদেশ–কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের আওতায় বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন এমপি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এসময় প্রথম অতিথির বক্তব্যে আলতাফ হোসেন এমপি বলেন, আমার এলাকায় আমি শুধু অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েই থেমে থাকিনি, যাদের দ্বারা আইন ভঙ্গ করার সম্ভাবনা আছে, তাদেরও গ্রেপ্তার করতে বলেছি। এমনকি অপরাধীদের ছাড়িয়ে আনতে যেসব ভাসমান নেতা যাবে তদ্বির করতে, তাদেরও গ্রেপ্তার করতে বলেছি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে

আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনসহ কোরিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) এবং হানবেক কোং লিমিটেডের সহযোগিতায় ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পটির মাধ্যমে ট্রান্সমিশন লাইন নির্মাণসংক্রান্ত কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ভাষা শিক্ষার সুযোগও থাকবে। এর ফলে দেশের যুবসমাজ আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। তারা আরও বলেন, কোইকা ও হানবেক কোং লিমিটেডের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।

শেয়ার করুন

ফরিদপুরে বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

‘‘আমার দেখা সবচেয়ে ভদ্র এবং পপুলার এমপি ছিলেন কামাল ইবনে ইউসুফ’’

আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬