০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি

ভাঙ্গায় অস্ত্র বিদেশী মদ কার্তুজ ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রেপ্তার নারীসহ ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 36

ফরিদপুরের ভাঙ্গায় ১১ বোতল বিদেশী মদ, এয়ারগান, এয়ারগানের ৯০০ পিচ গুলি, সটগানের ২৯টি কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নারী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় রোববার (১৭ মে) সকালে পাঁচজনকে আসামি করে একটি ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামে মাইনুল খাঁন রিপন বাড়িতে অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ১১ বোতল বিদেশী মদ, একটি বিদেশি ইয়ার গান, ৯০০ পিচ এয়ারগানের গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও ২৬ পিচ শট গানের কাতুজ, ৫টি রামদা, দুই লাখ ৫ হাজার টাকা, মোবাইল, মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খাঁনের পুত্র  রবিন খান (৪৩) ও চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম রিপন খান স্ত্রী রাশিদা আক্তার (৪০)।

পলাতক তিনজন হলেন, রাশিদা আক্তারের চরমুগডোবা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন খানের পুত্র মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫), ও নুর মোহাম্মদ (৪০)।  আসামিদের বিরুদ্ধে  ভাঙ্গা থানা মামলা নম্বর- ২৫/১৫৭, তারিখ -১৭/৫/২০২৬।

এব্যাপারে মামলার বাদি, জেলা গোয়েন্দা শাখার এসআই  দীপন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চর মুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের বাড়ীর একতলা বিল্ডিংয়ে কয়েকজন লোক অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশিদা আক্তার ও রবিন খাঁনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইনুল ইসলাম খান রিপন, বেল্লাল ও নুর মোহাম্মদ পালিয়ে যায়।

এ সময় ওই বাড়ি থেকে ১১ বোতল বিভিন্ন ধরনের বিদেশী মদ, একটি বিদেশী এয়ার গান, ৯০০ পিচ এয়ারগানের গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও ২৬ পিচ শটগানের কার্তুজ, ৫টি রামদা, দুই লাখ ৫ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করি।

তিনি জানান, এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজন আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

ভাঙ্গায় অস্ত্র বিদেশী মদ কার্তুজ ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রেপ্তার নারীসহ ২

আপডেট সময় : ১১:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬