আইডিএলসি ট্রেনিংয়ে ওভারঅল পারফরম্যান্সে ফার্স্ট প্লেস পেলেন রওশন আরা
- আপডেট সময় : ০১:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 120
আইডিএলসিফাইন্যান্স পিএলসির আয়োজনে ফরিদপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। একশো ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়। এতে বেস্ট মেন্টর পার্টিসিপেন্ট মোঃ উবায়দুর রহমান, ওভারঅল পারফরম্যান্সে ফার্স্ট প্লেস রওশন আরা, মনিটরিং টিম ফার্স্ট প্লেস মিসেস ফারিয়া, মোস্ট পপুলার পার্টিসিপেন্ট ইর্তিজা আক্তার ও মোস্ট ইনোভেটিভ পার্টিসিপেন্ট ক্যাটাগরীতে পূজা রানী দাস সম্মাননা পান।
গত সোমবার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির হেড অব রিজিওনালবিজনেস
জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত এসডিসির কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনে নারী উদ্যোক্তা পারভিনআক্তারের ভিলেজ মিল্ক লিমিটেড, ফরিদপুর অটো ফ্লাওয়ার মিলসও ফরিদপুর হ্যাচারি সহ বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকেরএসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির অর্থায়নে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তথা এডিবি। ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা, শিল্পখাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন।
















