Bangladesh ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আমাদের পথিকৃৎ সাংবাদিক লিয়াকত হোসেন চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর “মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, সে মৃত্যুই পরম শ্রেয়” বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন সাংবাদিক আমির খসরু আর নেই শহর ফরিদপুর ও গণিকালয়ের ডেরা: কার কান্না কত ভারী?

ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি

অগ্নিপ্রহর নিউজ
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 135

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে একটি কুৎসিত ও বিকৃত ছবি প্রচারের মাধ্যমে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তা ও অপরাধচক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ হারুন আনসারী (৪৯) বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সম্পাদক।

তিনি রোববার (১১ অক্টোবর) রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এই জিডি দায়ের করেন (জিডি নং-৮৩৯, তারিখ: ১১/১০/২০২৬)।

জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে সাংবাদিক হারুন আনসারী লক্ষ্য করেন, ‘Anisur Rahman’ নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তার একটি বিকৃত ও আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে।

ভুক্তভোগী হারুন আনসারী জানান, উক্ত আইডি থেকে কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দিয়ে পেশাগত ও সামাজিকভাবে তার সুনাম এবং ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে অপদস্থ হচ্ছেন। ভবিষ্যতে উক্ত চক্রটি তার বড় ধরনের সামাজিক ও আইনি ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

তিনি আরও জানান, বিষয়টি প্রমাণের জন্য উক্ত আপত্তিকর পোস্টের স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি/পেজের লিঙ্ক সংগ্রহ করে জিডির আবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি

আপডেট সময় : ০৩:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬