মেঘলা আকাশে বৃষ্টির বিরতি: ঈদের জামাতে মুসুল্লিদের স্বস্তি
- আপডেট সময় : ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 39
ভোর থেকে মেঘলা আকাশ আর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকালটা ছিলো কিছুটা বৃষ্টির বিরতি। আর তাই ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের নামায আদায় করতে পেরেছেন স্বস্তি সহকারেই।
শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামাতে অংশ নেন।
এবারের ঈদুল ফিতরের প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই জামাতে দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছিল। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুরে শহরের কমলাপুর চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুষ্ঠভাবে এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসুল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলোর উদ্দেশ্যে রওনা হন।
দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায় আটরশীর বিশ্ব জাকের মঞ্জিলে। নামাজে ইমামতি করেন মাওলানা আবুল হাসেম লক্ষীপুরী। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এখানে ঈদুল ফিতরের নামায আদায় করেন।
এছাড়া ফরিদপুরের চাঁদমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম সহ জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা জেলার কেন্দ্রীয় এই ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন।
অপরদিকে, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস হোসেন মোল্লা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন।
ঈদের এই বিশেষ নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়াঢ রমজানের যাবতীয় ইবাদত কবুলের আকুল আবেদনের পাশাপাশি মৃত স্বজনদের জন্য মাগফেরাত, কবর আযাব মাফ ও জান্নাত কামনা করা হয়। এসময় আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে অঝোরে কাঁদতে দেখা যায় অনেক মুসল্লিকে। ব্যক্তিগত চাওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের নিরাপত্তার বিষয়টিও মোনাজাতে বিশেষ গুরুত্ব পায়।










