Bangladesh ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

শিক্ষাই নারীদের ভাগ্য বদলাতে পারে -নায়াব ইউসুফ এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 117

শিক্ষাই নারীদের ভাগ্য বদলাতে পারে উল্লেখ করে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমাদের সমাজে মেয়েদের বঞ্চিত করা হয় তাদের অসচেতনতার কারণে। উপযুক্ত শিক্ষার অভাবে তারা নিজেদের অধিকার ও মর্যাদার বিষয়টি নিজেরাই বুঝতে পারেনা। একারণেই তারা এখনো পিছিয়ে রয়েছে। আবার এই পিছিয়ে পড়া নারীদের মানুষ হিসেবেই গণ্য করতে চায়না আমাদের সমাজ। যদি নারীদের একটু শিক্ষার আলোয় আলোকিত করা যায়, তাহলে তাদের বিবেক জাগ্রত হবে।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ একথা বলেন। রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো-
“আজকের পদক্ষেপ আগামির ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’’
এসময় প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্যে বলেন, শহরে এগিয়ে থাকলেও গ্রামাঞ্চলের নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছেন। ধর্মের প্রকৃত জ্ঞান না থাকায় অনেকে কুসংস্কার ও গোঁড়ামির শিকার হন। তাদের পর্দার নামে ঘরে বন্দি করে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু এতে আরো পিছিয়ে পড়ছেন নারীরা। তারা তাদের কষ্টের বিনিময় পান না। পরিবার থেকেও গঞ্জনা সহ্য করতে হয়। নায়াব ইউসুফ বলেন, অধিকারের আমরা আর পিছনে ফিরে যেতে চাইনা। নারী-পুরুষ একসাথে সামনের পথে এগিয়ে যেতে হবে। নারীর সার্বিক ক্ষমতায়ন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
নায়াব ইউসুফ এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণশিক্ষা কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয় এটি বুঝতে পেরেছিলেন বলেই তিনি বয়স্ক নারী-পুরুষের জন্য গণশিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম‌ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।
এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি। এরপর তিনি সেখানে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

শেয়ার করুন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

শিক্ষাই নারীদের ভাগ্য বদলাতে পারে -নায়াব ইউসুফ এমপি

আপডেট সময় : ০৪:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬