ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

৪ ফেব্রুয়ারি যশোর থেকে হেলিকপ্টারে বরিশাল যাবেন তিনি

তারেক রহমানের ফরিদপুর সফরের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 50

নির্বাচনের সফরে ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বরিশালের কর্মসূচি শেষে তারেক রহমানের ফরিদপুর আগমনের কথা রয়েছে। এ নিয়ে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে শনিবার (৩০ জানুয়ারি) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারেক রহমানের ফরিদপুর সফরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান। ওইদিন যশোর থেকে হেলিকপ্টারে বরিশালের পথে রওনা হবেন তিনি।

এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। ওইদিন বরিশাল সফরকালে তিনি ফরিদপুরের ভাঙ্গায় আসবেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানানো হয়েছিলো। তবে পরবর্তীতে সেই তারিখও বাতিলের পর এবার নতুন তারিখ জানা গেলো।

জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪ জানুয়ারি বরিশালে নির্বাচনী সফরে যাচ্ছেন। ওইদিন বরিশালের কর্মসূচি শেষ করে তিনি ফরিদপুর আসবেন এরকম কথাবার্তা চলছে। আজ হয়তো তাঁর এই ফরিদপুর সফর সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেন, এ ব্যাপারে গতকাল শুক্রবার বিএনপির সাংগঠনিক টিমের একটি জুম মিটিং হয়েছে। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভাগীয় নেতৃবৃন্দ ও পাঁচ জেলার এমপি প্রার্থীরা যোগ দেন। সভার আলোচনা অনুযায়ী আগামী ৪ তারেক রহমানের ফরিদপুর সফরের বিষয়টি আমরা প্রায় ৮০ ভাগ নিশ্চিত। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি। আজ শনিবার সন্ধ্যায় এবিষয়ে জেলা বিএনপির সভা হবে। এ সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমানের ফরিদপুর সফর চূড়ান্ত হলে এটিই হবে তাঁর প্রথম ফরিদপুর সফর। এনিয়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিকু জানান, এর আগে ২০০৪ সালের ২৭ জানুয়ারি তারেক রহমান বৃহত্তর ফরিদপুরের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গোপালগঞ্জে গিয়েছিলেন। তবে ফরিদপুর জেলায় এখন পর্যন্ত তারেক রহমানের উপস্থিতিতে কোন কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো এই সফরকে কেন্দ্র করে সকলের মাঝেই উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁকে সাদরে বরণ করার প্রস্তুতি চলছে।

৪ ফেব্রুয়ারি যশোর থেকে হেলিকপ্টারে বরিশাল যাবেন তিনি

তারেক রহমানের ফরিদপুর সফরের সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬