Bangladesh ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মরহুম দলিল‌ উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত যেভাবে মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেন ‘অধ্যাপক’ দলিল উদ্দিন আহমেদ ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি দলিলউদ্দিন আহমেদের ইন্তেকাল : পৈত্রিক ভিটায় দাফন আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’

মরহুম দলিল‌ উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

মরহুম দলিল উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমানের উদ্যোগে সদরপুরের আমিরাবাদ গ্রামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি- অগ্নিপ্রহর

প্রবীণ শিক্ষাবিদ ও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মরহুম অধ্যাপক দলিল উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সদরপুরের ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাড়িতে এবং ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়াস্থ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমানের উদ্যোগে সদরপুরের আমিরাবাদ গ্রামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  মরহুম দলিল উদ্দিন আহমেদ সিনিয়র সচিব মো. ফজলুর রহমানের বড় ভগ্নিপতি। মিলাদ মাহফিলে সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান  সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে সদরপুরের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ সহ বিভিন্নস্থান থেকে স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত হন। মিলাদ মাহফিল শেষে আগতদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এর আগে গত শুক্রবার বাদ আসর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদে মিলাদ মাহফিল শুরু হয়।  এরপর মাগরিব নামাজের পরে মসজিদ সংলগ্ন বাসভবনে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকতের ওজিফা-কালাম আদায়ান্তে মিলাদ মাহফিল তোবারক বিতরণ করা হয়। 

মিলাদ মাহফিলে দরুদ পাঠ শেষে সংক্ষিপ্ত বয়ান ও স‌ওয়াব রেসানি করেন বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আবুল ফজল নোমানী সাহেব। 

মরহুম দলিল উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়কের বাসভবনে মিলাদ মাহফিল শুরু হয়। ছবি- অগ্নিপ্রহর

এসময় হযরত মাওলানা শাহসূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের তৎকালীন ব্যক্তিগত খাদেম আজমীর সাহেব সহ ধর্মপ্রাণ মুসুল্লি নর-নারী, জাকের ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষী স্বজনেরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। এর আগে মাওলানা র‌ইছ‌উদ্দিন মনির সহ উপস্থিত আলেম‌ ওলামাগণের পরিচালনায় জিকির আসগার করা হয়। মিলাদ শেষে  তোবারক বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বয়ানে আলেমগণ মরহুম অধ্যাপক দলিল‌ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন। তারা বলেন, বিশ্ব জাকের মঞ্জিলের প্রবীণ খাদেম মরহুম অধ্যাপক দলিল‌ উদ্দিন আহমেদ ব্যক্তিজীবনে সদালাপী ও সজ্জন ধর্মপ্রাণ সচেতন মুসলিম ছিলেন। তিনি একজন লেখক এবং গবেষক ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন। সদরপুর কলেজ প্রতিষ্ঠাসহ একাধিক স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ফরিদপুরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তাঁর রচিত ‘কালের খেয়া’ নামক গ্রন্থে আত্মজীবনের নানা তথ্যের পাশাপাশি সমকালীন ইতিহাস ও সমাজচিত্র ফুটে উঠেছে।

প্রসঙ্গত, গত  মঙ্গলবার ২২ সেপ্টেম্বর অধ্যাপক দলিল‌ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেন। তাঁর কনিষ্ঠ পুত্র এম এম শহিদুল ইসলাম শাহিন ‘দৈনিক অগ্নিপ্রহর’ পত্রিকার প্রকাশক ।

মরহুম দলিল‌ উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬