Bangladesh ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মরহুম দলিল‌ উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত যেভাবে মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেন ‘অধ্যাপক’ দলিল উদ্দিন আহমেদ ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাজিকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক মরহুম দলিল‌উদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি দলিলউদ্দিন আহমেদের ইন্তেকাল : পৈত্রিক ভিটায় দাফন আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই স্ত্রী স্বীকৃতি দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে প্রেমিকার উপর হামলা: হাসপাতালে ভর্তি ৩ ফমেক হাসপাতালে টেকনিশিয়ান মাইনুলের ‘চুরি সিন্ডিকেট’
সারাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে

ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

সারাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জাসাসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি- অগ্নিপ্রহর

সারাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে জাসাসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা, মহানগর ও সদর উপজেলা শাখা জাসাসের উদ্যোগে শহরের পূর্ব খাবাসপুর মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌছে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট রাশেদুল আলম সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন ও মহানগর জাসাসের সভাপতি শাহিন হক।

এ সময় জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু সহ মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাসুদ রানা ও মাসুম দেওয়ান, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রবিন, বিএনপি নেতা নুরুল আলম খাঁ নান্টু খাঁ, নাইমুল হাসান নাঈম, কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাকির, ছাত্রদল নেতা জিতু খান, মুইদুল ইসলাম স্মরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গোপন পরিকল্পনায় সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে বলেন, জাসাসের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করবে। তারা দেশপ্রেমিক জনগণকে এই সন্ত্রাস ও নৈরাজ্যের ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান।

জাসাসের নেতাকর্মীরা সহ বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

সারাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে

ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৭:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬