সারদা সুন্দরী মহিলা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ
জ্ঞানের আলো আমাদের পথ দেখিয়ে দিবে -নায়াব ইউসুফ এমপি
- আপডেট সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 25
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান দেওয়া হয়। -অগ্নিপ্রহর
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীনের সভাপতিত্বে শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, উপাধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা সুলতানা, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, ‘‘সত্তরের দশকেও যারা আমাদের চেয়ে পিছিয়ে ছিলো, আজ তারা অনেক এগিয়ে। কিন্তু নিজেদের মধ্যে ভেদাভেদের কারণে আমরা এগোতে পারিনি।’’
তিনি বলেন, ‘‘জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা আর পিছিয়ে থাকতে পারবো না। আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আমাদের অন্ধকারেই পড়ে থাকতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করি, তাহলে নিজেদের কাজটিও আমরা সঠিকভাবে করতে পারবো না। তাই আমি একটাই আশা করি, তাহলো আমরা ধর্মকে ব্যবহার করে নিজেদের মধ্যে আর ভেদাভেদ করবো না।’’
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘‘আমি আবারো বলি- এই যে জ্ঞানের আলো, এই জ্ঞানের আলো আপনাদের পথ দেখিয়ে দিবে। আপনাদের পথ দেখিয়ে দিবে। ধর্ম বর্ণ ব্যবহার করে আমাদের মধ্যে আর ভেদাভেদ করবো না ।‘’
ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

















