ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

দুইশো কিলোমিটার গতিতে চলছিলো দ্বিতীয় ট্রেনটি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 150

স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিট) কর্ডোবা প্রদেশের আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

​রেল অপারেটর ‘আদিফ’ (Adif)-এর তথ্যমতে, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী একটি ‘রেনফে’ (Renfe) ট্রেন এবং মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি ‘আইরিও’ (Iryo) ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, আইরিও ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশে থাকা রেনফে ট্রেনটিকে ধাক্কা দিলে এই বিপর্যয় ঘটে। সংঘর্ষের সময় একটি ট্রেন প্রতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে চলছিল। ধাক্কার তীব্রতায় দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের ৪ মিটার গভীর একটি বাঁধের নিচে পড়ে যায়। আইরিও ট্রেনটিতে ৩০০ জন এবং রেনফে ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আন্তোনিও সানজ জানিয়েছেন: নিহত ২১ জনের মধ্যে রেনফে ট্রেনের চালকও রয়েছেন। এ দুর্ঘটনায় ​আহত হয়েছেন ১০০ জনের মতো। যাদের মধ্যে গুরুতর আহত ৩০ জন এবং বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

​দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান কর্মকর্তারা। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এই দুর্ঘটনাকে “সত্যিই অদ্ভুত” বলে অভিহিত করেছেন। তিনি জানান, ট্র্যাকের এই অংশটি গত মে মাসেই সংস্কার করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ সোজা একটি পথ ছিল। সোজা পথে কেন ট্রেন লাইনচ্যুত হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

ভয়াবহ এ দুর্ঘটনার পর থেকে মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে সমস্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। আদামুজ শহরে যাত্রীদের জন্য একটি জরুরি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তীব্র শীতের (৬ ডিগ্রি সেলসিয়াস) মধ্যে যাত্রীদের খাবার ও কম্বল দিয়ে সাহায্য করছেন।

দুইশো কিলোমিটার গতিতে চলছিলো দ্বিতীয় ট্রেনটি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত শতাধিক

আপডেট সময় : ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬