Bangladesh ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রাইভেটকারের ধাক্কার প্রতিবাদ করায়

সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 48

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ওই প্রাইভেটকারের চালক ও মালিক।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। উক্ত মামলার ভিত্তিতেই জহিরুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে আমিন বাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি প্রাইভেটকার এক বয়স্ক রিকশাচালককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান মালিবাগ জোনে কর্মরত এসবি সদস্য আলতাফ হোসেন। এতে গাড়িতে থাকা ব্যক্তিদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের ওপর চড়াও হয়। নিজের পরিচয় দিয়ে হামলা থেকে বাঁচতে আলতাফ হোসেন পার্শ্ববর্তী তার ছেলের গেঞ্জির কারখানায় আশ্রয় নেন। তবে হামলাকারীরা সেখানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং বাবা- ছেলেকে মারধর করে সটকে পড়ে।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের সন্তান। পরিবার নিয়ে তিনি সাভারের আমিন বাজারেই বসবাস করতেন।

রোববার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলায়মান গাজী জানান, পিবিআই ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইভেটকারের ধাক্কার প্রতিবাদ করায়

সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬