Bangladesh ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আমাদের পথিকৃৎ সাংবাদিক লিয়াকত হোসেন চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর “মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, সে মৃত্যুই পরম শ্রেয়” বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন সাংবাদিক আমির খসরু আর নেই শহর ফরিদপুর ও গণিকালয়ের ডেরা: কার কান্না কত ভারী?

হাজী হাশিয়ার রহমান বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ফরহাদ নান্নু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 90

হাজী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। ছবি- দৈনিক অগ্নিপ্রহর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এটিএম ফরহাদ নান্নু। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়।

এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষিকারা নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন, শিক্ষক মুজাহিদ হোসেন, সহকারী শিক্ষক সুইটি বিশ্বাস, মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু মাতুব্বর, সাংবাদিক মো. সরোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি বন্ধুসুলভ আচরণের আহ্বান জানান এবং শিক্ষার সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

এছাড়া হাজী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম হাজী হাশিয়ার রহমানের সুযোগ্য সন্তান শিক্ষানুরাগী এএসপি মো. দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের প্রতিও তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এছাড়া বক্তাগণ সাংবাদিক এটিএম নান্নুর মতো একজন শিক্ষানুরাগী ও ক্রিড়া ব্যক্তিত্বকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তার নেতৃত্বে স্কুলটি আরো উন্নত করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাজী হাশিয়ার রহমান বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ফরহাদ নান্নু

আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬