Bangladesh ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo বোনকে হারানোর বেদনা পেরিয়ে তাহসিনের মুখে হাসি: প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ Logo হবিগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ-সমাবেশ Logo রাজপথে রিকশাচালকদের বিক্ষোভ ‌: দাবি রিকশাস্ট্যান্ড দখলমুক্তর Logo রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ Logo জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জেলা ছাত্রদল Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ
২ মাসেরও বেশি সময় ধরে পড়ে থাকলেও অপসারণের উদ্যোগ নেই

রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 29

সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে চলাচলের রাস্তার উপর মাসের পর মাস ধরে পড়ে আছে জলছাদের পলেস্তারার রাবিশ। যার ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কলেজের পেছনের মাঠ সংলগ্ন এই রাস্তাটি উচ্চ মাধ্যমিক ভবন ও শতাব্দী ভবনের শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। শত শত শিক্ষার্থী ও শিক্ষক এই রাস্তা দিয়ে ক্লাসে আসা-যাওয়া করেন। কিন্তু গত প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে রাস্তাটির আটকে রাবিশ ফেলে রাখায় শিক্ষার্থীদের মাঠের মাটির রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সুরাহা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে গত ২৬ জুলাই ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সারেউন রহমান বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি লাইভ ভিডিও প্রচার করেন। তিনি সরাসরি রাস্তার বেহাল দশা তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ভিডিওটির মন্তব্যের ঘরে আরও অনেক শিক্ষার্থী একই ধরনের ভোগান্তির কথা তুলে ধরেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম বলেন, “গত দুই মাস ধরে কলেজ অধ্যক্ষকে বারবার বলার পরেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা স্পষ্টই প্রশাসনের অবহেলা। বারবার অনুরোধ সত্ত্বেও প্রশাসনের নীরবতা শিক্ষার্থীদের প্রতি দায়িত্বহীনতার পরিচয় বহন করে এবং দ্রুত এর সমাধান হওয়া প্রয়োজন।”

অন্যদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম বলেন, “দ্রুতই এগুলো অপসারণ করা হবে।”

শেয়ার করুন

২ মাসেরও বেশি সময় ধরে পড়ে থাকলেও অপসারণের উদ্যোগ নেই

রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ

আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬