Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদও

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 113

‘ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠন উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলেআয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিগণ। -অগ্নিপ্রহর

দেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূর্ণ হলো। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে এক বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে ‘ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

এই আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন স্কুলটির বিভিন্ন ব্যাচের নানা শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এলজিআরডি সচিব ইঞ্জিনিয়ার শহীদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী এবং ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান প্রফেসর ডা. মির্জা আরিফুর রহমানকে সভাপতি এবং করিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মিয়াকে মহাসচিব নির্বাচিত করে ৩১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন: সহ-সভাপতি: মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার এবং আ ফ ম আনোয়ার হোসেন খান, যুগ্ম মহাসচিব: কাজী মঈন উদ্দিন ও মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ: পদে মেহেদি হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: গোলাম মোস্তবা তানু, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক: সাইফুল হক শাফিন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খন্দকার মোহাম্মদ সোয়েব, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক: রাজীব খান, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক: মনোয়ার শিকদার, সাংস্কৃতিক সম্পাদক: চিন্ময় কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নাইমুল হক জোয়ারদার, আইন বিষয়ক সম্পাদক পদে সৈয়দ সোহেল রেজা, স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক: নাসির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক: হাসান মোহাম্মদ তিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো. নিয়ামত উল্লাহ, আপ্যায়ন সম্পাদক পদে মনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক: বেনজীর আহমেদ তাবরীজ। 

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, ফজলুল হক, আনিছুজ্জামান রানা, সিদ্দিকুর রহমান, মাসুদুর রহমান, এস. এম. ইসতিয়াব এবং মাশরুর রহমান।

অ্যাসোসিয়েশনকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে মীর নাসির হোসেনকে সভাপতি করে একটি সম্মানীত উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এই পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামীম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া এবং আফজাল হোসেন খান পলাশ।

এর আগে, গত ২৫ ও ২৬ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব। সেই জমকালো অনুষ্ঠানেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জোরালো দাবি জানান। মূলত সেই উৎসব থেকেই ডা. মির্জা আরিফুর রহমান ও ওয়াহিদ মিয়াকে নেতৃত্বে রেখে এই কেন্দ্রীয় কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যা বৃহস্পতিবার রাতে পূর্ণাঙ্গ রূপ পেল।

গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদও

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

আপডেট সময় : ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬