Bangladesh ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১

ভাঙ্গা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 72

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ১০ জন। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি কৈডুবি সদরদী এলাকার আতিয়ার রহমান ব্যাপারীর ছেলে।

জানা যায়,  সেখানে একটি মাদ্রাসার বেড়ায়  ইট লাগানোর বিষয় নিয়ে ১১ বছর বয়সী জিসান নামের এক শিশুকে চড় মারেন ওই এলাকার মনি ব্যাপারী নামে এক ব্যক্তি। বিষয়টি জিসান তার বাবা বশার মাতুব্বরকে জানালে তিনি মনি ব্যাপারীর কাছে জানতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে সানিসহ বেশ কয়েকজন আহত হয়। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মনি ব্যাপারী ও সবুজ ব্যাপারী নামে দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ভাঙ্গায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬