Bangladesh ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় কৃষকদল নেতা উজ্জ্বলকে থানার মধ্যে মারধর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 56

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলকে থানার মধ্যে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন ও মিছিল করেছেন উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জানান, গত রাতে আপন মাতুব্বর নামে এক ব্যক্তিকে ভাঙ্গা থানার পুলিশ আটক করে থানা হাজতে বন্দি করে। রাতে তাকে দেখতে ও খোঁজ নিতে থানায় যান কৃষক দল নেতা ফারদিন হাসান উজ্জ্বল। আটক আপন মাতুব্বর তার প্রতিবেশী। এসময় ভাঙ্গা থানা পুলিশের এসআই মো. কবির মোল্লা উজ্জ্বলকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বক্তাগণ এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ এসআই মো. কবির মোল্লার শাস্তি ও প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

​কৃষকদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল বলেন, আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে?’ আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এ কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন। তিনি বলেন, আমাকে কানের তালায় থাপ্পড় মেরে, মুখে ও ঘাড়ে আঘাত করে আহত করা হয়।

​ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, “বর্তমানে উজ্জ্বল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার প্রত্যাহারসহ শাস্তি দাবি করছি।”

​অভিযোগের বিষয়ে জানতে এসআই মো. কবির মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে। এজন্য আমি তার কাছে ক্ষমা চেয়েছি। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে এসআই কবির বলেন, গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান উজ্জ্বল থানায় এলে তার সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে কোনো মারধর করি নাই।

শেয়ার করুন

ভাঙ্গায় কৃষকদল নেতা উজ্জ্বলকে থানার মধ্যে মারধর

আপডেট সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬