উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র পদে ৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়
ফরিদপুরে এনসিপির মেয়র প্রার্থী সাইফ খান
- আপডেট সময় : ০৭:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 111
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে সারাদেশে ১শ’ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে ফরিদপুর পৌরসভার মেয়র পদে জেলা এনসিপির যুগ্ন আহ্বায়ক সাইফ খানের নাম ঘোষনা হয়। তালিকায় ফরিদপুরের নগরকান্দায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সবুজ, নগরকান্দা পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল হুদা, মাদারীপুর পৌরসভায় মেয়র প্রার্থী মো. হাসিবুল্লাহ ও গোপালগঞ্জে পৌরসভায় মেয়র প্রার্থী ফেরদৌম আমেনা।
সংবাদ সম্মেলনে বলা হয়, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন। মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে। এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।




















