Bangladesh ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বোহেমিয়ান কবি শহিদুল্লাহ সিরাজী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 297

কবি শহিদুল্লাহ সিরাজী চান আর নেই। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি ফুসফুসের সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনদিন আগে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
কবি শহিদুল্লাহ সিরাজীর জন্ম উনিশ শতকের পঞ্চাশের দশকে। তাঁর পিতা আবুল হোসেন সিরাজী ছিলেন সরকারি চাকরিজীবী। বিএডিসিতে চাকরি করতেন।

শহরের কমলাপুর বটতলায় বসবাস করতেন তারা। তবে শহিদুল্লাহর সিরাজীর পূর্বপুরুষ ছিলেন সালথার গাট্টি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের উত্তরাধিকার।

আবুল হোসেন সিরাজীর দুই পুত্র ও ছয় সন্তানের মধ্যে শহিদুল্লাহ সিরাজী ছিলেন কনিষ্ঠ পুত্র। তাঁর বড় ভাই কবি হাবিবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। ২০২১ সালে মারা যান তিনি।

বড় ভাই হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুর পর শহিদুল্লাহ সিরাজী গ্রামের বাড়ি সালথার পট্টিতে চলে যান। সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

তাঁর কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে।
বুধবার বাদ জোহর শহরের কমলাপুর বটতলা জামে মসজিদে জানাযা শেষে তাঁকে মাইটা গোরস্থানে দাফন করা হয়।

কবি শহিদুল্লাহ সিরাজীর মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক সাংবাদিক মফিজ ইমাম মিলন এক বিবৃতিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

চলে গেলেন বোহেমিয়ান কবি শহিদুল্লাহ সিরাজী

আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬