Bangladesh ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 144

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. তানসিভ জুবায়ের নাদিম ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মূলত মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের বিশেষ নির্দেশনাগুলো সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জরুরি সেবা ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবার মানোন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ৬ জন চিকিৎসককে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী। ডা. তানসিভ জুবায়ের নাদিম ছাড়াও এ বছর সম্মাননা প্রাপ্ত অন্য চিকিৎসকরা হলেন— ডা. শোভন কুমার, ডা. আল মোরশেদ, ডা. মুজিবুর রহমান, ডা. সাজিদ হাসান এবং ডা. সুমন ক্লান্তি সাহা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সাফল্যে স্থানীয় পর্যায়ে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে এই পুরস্কার প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম

আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬