Bangladesh ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৩ এর এমপি আমীর হামযার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 158

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ সহ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমীর হামযার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে ফরিদপুরে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

এসময় জেলা মহিলা দলের সভাপতি নাজনীন রহমানের সভাপতিত্বে জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক নাসরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা আক্তার, কোতোয়ালি থানা মহিলা দলের সভাপতি সেলিনা আজিজ, শাহানাজ সুলতানা, খাদিজা খন্দকার রলি, গেরদা ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার দিবা প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনকারীরা জানান, সংসদ সদস্য আমীর হামযা বিভিন্নস্থানে ওয়াজ মাহফিলের বক্তৃতায় নারীদের নিয়ে নানা ধরনের বিরুপ মন্তব্য করেছেন। তিনি ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে নিয়েও বিরুপ মন্তব্য করেছেন।
আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে নালিশ জানিয়ে গেলাম। আমরা আমীর হামযার বিচার চাই।

শেয়ার করুন

কুষ্টিয়া-৩ এর এমপি আমীর হামযার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬