০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

ফরিদপুর সহ আরো ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 40

ফরিদপুর সহ ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের উল্লিখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকগণ হলেন, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পাবনা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, জামালপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল হক, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ মার্চ ৪২টি জেলার জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুর সহ আরো ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ০৩:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬