০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 63

ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান(৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার(২০ মার্চ)দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের নিজ বাড়ীর পাশে মাঠে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি  সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, লুৎফর রহমান রাজনীতির পাশাপাশি পেশায় একজন কৃষক ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু বলেন,লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন,মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।

শেয়ার করুন

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় : ১১:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬