Bangladesh ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 110

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ পরিদর্শনে এসে প্রয়াত পিতা কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেছেন। লস্করদিয়া গ্রামে জনতার উষ্ণ সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে বাবার রাজনৈতিক আদর্শকে পাথেয় করার ঘোষণা দেন।

১২ জানুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে পৈতৃক ভিটায় পৌঁছালে স্থানীয় জনতা তাকে উষ্ণ সংবর্ধনা জানায়।

এলাকায় পৌঁছেই প্রতিমন্ত্রী সরাসরি তাঁর মরহুম পিতা, বিএনপির সাবেক মহাসচিব এবং প্রখ্যাত রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আবেগঘন প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন. “আমার মরহুম পিতা কে এম ওবায়দুর রহমানের দেখানো রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমই আমার পথচলার মূল প্রেরণা। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। আজ নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি তাঁর সেই সততা ও নিষ্ঠাকেই ধারণ করে এগিয়ে যেতে চাই।”

ফরিদপুর–২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই সাংসদকে প্রতিমন্ত্রী হিসেবে কাছে পেয়ে এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় লস্করদিয়া গ্রামে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে এলাকার কৃতি সন্তানকে পেয়ে স্থানীয়রা উল্লাস প্রকাশ করেন এবং দেশ গঠনে তাঁর সাফল্য কামনা করেন।

ট্যাগ

বাবার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬