Bangladesh ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 112

bd parliament

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ২৯৭ জন নির্বাচিত প্রতিনিধির নাম পূর্ণাঙ্গ ঠিকানাসহ সংসদীয় এলাকার বিবরণ রয়েছে এতে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট শুক্রবার রাতে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২এর ৩৯ অনুচ্ছেদের ধারা () অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করেছে। গেজেটে নির্বাচিত প্রতিনিধিদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা, সেই সাথে তারা যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯টি আসন লাভ করেছে। তার জোটের শরিক দল গণ অধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি এবং গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। এর মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আগামীর সরকার গঠন নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। সংসদীয় সরকারে দলটি প্রধান বিরোধী দল হিসেবে থাকছে। তাদের জোটের শরিক জাতীয় নাগরিক দল (এনসিপি) ছয়টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি আসন এবং খেলাফত মজলিস একটি আসন জিতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন জিতেছে এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://asset.ecs.gov.bd/media/uploaded_files/notices/2026/02/cb4190e8-211c-48dc-955d-cac078d136b1.pdf

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬