০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা
“আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং”

নির্বাচন হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 55

ফরিদপুরে আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য। সিসি ক্যামেরা ও ড্রোনের পাশাপাশি ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত চমৎকার। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ড্রোনের ব্যবস্থা থাকছে। একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্য মোতায়েন করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। আগের নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা হতো, এবার তার পুনরাবৃত্তি ঘটার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, এবার সশস্ত্র বাহিনী প্রত্যন্ত অঞ্চলেও দায়িত্ব পালন করছে, যা আগে সম্ভব হতো না। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে সীমানা প্রাচীর নেই, সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী সীমানা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “প্রশাসনের পাশাপাশি আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন যাতে নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।নির্বাচিত সরকার পুনরায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি গ্রহণ করবেন কি নাএমন এক মজার প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, “এটি আমি আপনাকেই দিয়ে দেব!”

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

“আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং”

নির্বাচন হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬